চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মুজাহিদুর রহমান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর।
জনাব মুজাহিদুর রহমান ১৯৮৪ সালের ০১ ফেব্রুয়ারী কক্সবাজার জেলার পেকুয়া টৈটং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল হতে ১৯৯৯ সালে এস.এস.সি পাশ করেন। পরবর্তীতে ২০০১ সালে চট্টগ্রাম কলেজ হতে এইচ.এস.সি পাশ করেন। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এলবি ডিগ্রি অর্জন করেন এবং ২০০৪ সালে এল.এলএম ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালের ৪র্থ বিজেএস পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যোগদান করেন। পরবর্তীতে তিনি নওগাঁ জেলায় সহকারী জজ, চট্টগ্রাম জেলায় সহকারী জজ ও চট্টগ্রাম জেলার প্রথম লিগ্যাল এইড আফিসার, কুমিল্লা বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট, বান্দরবন জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ও ঢাকা জেলায় অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বিগত ৩০/১১/২০২৫ খ্রিঃ তারিখে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ভ্রমনের উদ্দেশ্যে ভারত, সিঙ্গাপুর ও সৌদি আরব ভ্রমণ করেছেন।